ডায়েট সোডাঃ ভালো নাকি খারাপ?
ডায়েট সোডা পুরো বিশ্ব জুড়েই বিখ্যাত, বিশেষত তাদের মাঝে যারা নিজেদের ক্যালরি ইন্টেক কমাতে চায়। ডায়েট সোডাতে মিষ্টিভাব আনার জন্য চিনির বদলে অ্যাসপার্টেম, সাইক্ল্যামেট, স্যাকারিন, এসেসালফাম পটাসিয়াম, সুক্রাজাইট এর মতো আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা হয়। উৎপাদনের সময় চিনি ব্যবহৃত হয় এমন প্রায় সব বিখ্যাত বেজারেজের "লাইট" বা "ডায়েট" ভার্সন মার্কেটে পাওয়া যায়। যেমন, ডায়েট কোক, কোক জিরো, পেপসি ম্যাক্স, স্পিরিট জিরো, ইত্যাদি।
ডায়েট সোডা প্রথম চালু হয়েছিল ১৯৫০ সালে ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিদের জন্য। তবে পরবর্তীতে ওজন বা সুগার ইন্টেক কমানোর চেষ্টা করা ব্যক্তিদের জন্যও সেটাকে বাজারে ছাড়া হয়েছিল। চিনি বা ক্যালরি না থাকলেও, স্বাথ্যের উপর ডায়েট ড্রিংকস ও আর্টিফিশিয়াল সুইটনানের প্রভাব নিয়ে অনেক বিতর্ক আছে।
ডায়েট সোডাতে কোনো পুষ্টি নেই
ডায়েট সোডা হচ্ছে মূলত কার্বনেটেড ওয়াটার, কৃত্রিম বা প্রাকৃতিক সুইটনার, কালার, ফ্লেভার এবং অন্যান্য ফুড অ্যাডিটিভের এক মিশ্রণ। এতে ক্যালরি বা কোনো পুষ্টিগুণ থাকে না এবং থাকলেও সেটা খুবই সামান্য। উদাহরণস্বরূপ, ৩৫০ মিলিলিটার ডায়েট কোকের একটা ক্যানে কোনো ক্যালরি, সুগার, ফ্যাট বা প্রোটিন থাকে না, শুধু ৪০ মিলিগ্রাম সোডিয়াম থাকে। তবে, আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করা হয় এমন প্রত্যেক সোডাতে ক্যালরি বা সুগারের মাত্রা শূন্য হয় না। কয়েকটাতে সুগার ও সুইটনার একসাথে ব্যবহার করা হয়। যেমন, কোকা-কোলা লাইফের প্রত্যেকটা ক্যানে থাকে প্রাকৃতিক সুইটনার স্টিভিয়া, ৯০ ক্যালরি এবং ২৪ গ্রাম সুগার।
ব্র্যান্ড ভেদে রেসিপি ভিন্ন হলেও, কিছু কমন উপকরণ প্রায় সব ডায়েট সোডাতেই থাকে; এগুলো হচ্ছেঃ
• কার্বনেটেড ওয়াটার: যদিও প্রাকৃতিকভাবে কার্বনেটেড ওয়াটার সৃষ্টি হতে পারে, কিন্তু কার্বন ডাই-অক্সাইডকে চাপের মাধ্যমে দ্রবীভূত করে পাওয়া পানি ব্যবহার করে বেশিরভাগ সোডা বানানো হয়।
• সুইটনার: এর মাঝে আছে কমন আর্টিফিশিয়াল সুইটনার যেমন অ্যাসপার্টেম, স্যাকারিন, সুক্রালজ বা স্টিভিয়ার মতো হার্বাল সুইটনার যেগুলো কিনা রেগুলার সুগারের চেয়ে ২০০-১৩,০০০ গুন বেশি মিষ্টি হতে পারে।
• অ্যাসিডঃ সোডাতে টক স্বাদ আনার জন্য কিছু নির্দিষ্ট অ্যাসিড যেমন সাইট্রিক, ম্যালিক এবং ফসফরাস অ্যাসিড ব্যবহার করা হয়। দাঁতের এনামেল ক্ষয়ের জন্য এগুলো দায়ী।
• কালার: ডায়েট সোডাতে সাধারণত কালার হিসেবে ক্যারটিনয়েড, অ্যান্থোসায়ানিন, এবং ক্যারামেল ব্যবহার করা হয়।
• ফ্লেভার: ডায়েট সোডায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক রস বা আর্টিফিশিয়াল ফ্লেভার ব্যবহৃত হয়ে থাকে, যার মধ্যে আছে ফল, বেরি, হার্ব, এবং কোলা।
• প্রিজারভেটিভ: এগুলো ডায়েট সোডাকে সুপারমার্কেটের সেল্ফে বেশিদিন টিকে থাকতে সাহায্য করে। পটাসিয়াম বেনজয়েট প্রিজারভেটিভ হিসেবে সচারাচর ব্যবহৃত হয়ে থাকে।
• ভিটামিন এবং মিনারেল: কিছু কিছু ডায়েট সোডা উৎপাদক প্রতিষ্ঠান তাদের পণ্যকে স্বাস্থ্যসম্মত হিসেবে প্রচার করার জন্য ভিটামিন ও মিনারেল অ্যাড করে থাকে।
• ক্যাফেইন: রেগুলার সোডার মতো অনেক ডায়েট সোডাতেও ক্যাফেইন থাকে। ডায়েট কোকের একটা ক্যানে ৪৬ মিলিগ্রাম ক্যাফেইন থাকে, যেখানে ডায়েট পেপসিতে থাকে ৩৫ মিলিগ্রাম।
সামারি: ডায়েট সোডা হচ্ছে কার্বনেটেড ওয়টার, কৃত্রিম বা প্রাকৃতিক সুইটনার, কালার, ফ্লেভার এবং বাড়তি উপাদান যেমন ভিটামিন বা ক্যাফেইনের এক মিশ্রণ। বেশিরভাগ ডায়েট সোডাতে কোনো ক্যালরি থাকে না, আর থাকলেও সেটা খুবই সামান্য। ডায়েট সোডার কোনো পুষ্টিগুণ নেই।
ওয়েট লসের উপর ডায়েট সোডার প্রভাবঃ
ডায়েট সোডাতে কোনো ক্যালরি থাকে না বলে অনেকেই ভাবে যে এটা ওজন কমানোতে সাহায্য করবে। কিন্তু রিসার্চ সাজেস্ট করে যে এই অনুমানটা হয়তো পুরোপুরি সঠিক না। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করলে বা উচ্চ পরিমাণে ডায়েট সোডা পান করলে স্থূলতা ও মেটাবলিক সিনড্রোমের ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। বৈজ্ঞানিকেরা মনে করে যে ডায়েট সোডা ক্ষুধার হরমোনকে উদ্দীপিত করে, সুইট টেস্ট রিসেপ্টরলে পরিবর্তন এনে, এবং মস্তিষ্কে ডোপামিন হরমোনের নিঃসরণ ঘটিয়ে ক্ষুধা বৃদ্ধি করতে পারে। যেহেতু ডায়েট সোডাতে কোনো ক্যালরি থাকে না তাই এইসব প্রতিক্রিয়ার ফলে উচ্চ পরিমাণে সুগার বা ক্যালরি সমৃদ্ধ খাবার গ্রহণের ইচ্ছে হতে পারে, যার ফলে ওজন বাড়তে পারে। অপর এক রিসার্চে দেখে গেছে যে বাজে খাদ্যাভ্যাসধারী ব্যক্তিরা ডায়েট সোডা বেশি পান করে। অনেকে এটাকে ওজন বৃদ্ধির সাথে ডায়েট কোকের সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে ব্যবহার করে। তবে তাদের ওজন বৃদ্ধির জন্য ডায়েট সোডা না বরং বাজে খাদ্যাভ্যাস দায়ী হতে পারে। ডায়েট সোডা পানের ফলে যে ওজন বাড়তে পারে, অনেক গবেষণামূলক রিসার্চ এই দাবীকে সমর্থন করে না। এমনকি, কিছু রিসার্চে এটাও দাবী করা হয়েছে যে সুগার-সুইটেনড ড্রিংকসের বদলে ডায়েট সোডা পান করলে ওজন কমতে পারে।
অপর এক স্ট্যাডিতে, ওভারওয়েট ব্যক্তিদের ১ বছর রোজ ৭০০ মিলিলিটার ডায়েট সোডা বা পানি পান করানোর পর দেখা যায় যে, ডায়েট সোডা পান করা ব্যক্তিদের ওজন কমেছে ৬.২১ কেজি অন্যদিকে পানি পান করা ব্যক্তিদের ওজন কমেছে ২.৫ কেজি।
কিন্তু, এসব বৈজ্ঞানিক গবেষণায় পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেছে। আর্টিফিশিয়াল সুইটনার ইন্ডাস্ট্রি যেসব গবেষণায় অর্থের যোগান দিয়েছে সেসবের ফলাফল তাদের অনুকূলে এসেছে। তাই এসব গবেষণার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।
সর্বোপরি, ওয়েট লসের উপর ডায়েট সোডার প্রকৃত প্রভাব নির্ধারণের জন্য আরো পক্ষপাতিত্বহীন ও উচ্চ মানসম্পন্ন গবেষণা প্রয়োজন।
সামারি
অনেক গবেষণায় ওজন বৃদ্ধির সাথে ডায়েট সোডার সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। তবে, ডায়েট সোডার কারণেই সেটা ঘটছে কিনা তা পরিষ্কার নয়। গবেষণামূলত রিসার্চে ওজন হ্রাসের উপর ডায়েট সোডার ইতিবাচক প্রভাব দেখা গেছে কিন্তু এসব গবেষণা ইন্ডাস্ট্রি ফান্ডিং দ্বারা প্রভাবিত হয়ে থাকতে পাতে।
ডায়েট সোডা কি ডায়াবেটিস ও হৃদরোগের জন্য দায়ী?
যদিও ডায়েট সোডাতে কোনো ক্যালরি, সুগার বা ফ্যাট থাকে না, কিন্তু কিছু রিসার্চে দেখা গেছে যে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদরোগের সাথে এর লিঙ্ক আছে। গবেষণায় দেখা গেছে যে রোজ আর্টিফিশিয়াল সুইটনারের মাত্র ১ সার্ভিং নিলেও সেটা টাইপ-২ ডায়াবেটিস ডেভলপ করার সম্ভাবনাকে ৮-১৩% বাড়িয়ে দায়। ৬৪,৮৫০ জন নারীর উপর করা এক রিসার্চে দেখা গেছে যে আর্টিফিশিয়ালি সুইটেনড ড্রিংকস টাইপ-২ ডায়াবেটিস ডেভলপ করার সম্ভাবনাকে ২১% বাড়িয়ে দিতে সক্ষম।
তবে, ২১% কে অনেক বেশি মনে হলেও রেগুলার সুগারি ড্রিংসের তুলনায় এই ঝুঁকিটা অর্ধেক। অন্যান্য রিসার্চেও একই রকম ফলাফল পাওয়া গেছে।
অন্যদিকে, সাম্প্রতিককালের এক রিসার্চে দেখা গেছে যে ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধির সাথে ডায়েট সোডার কোনো সম্পর্ক নেই। একদল গবেষক দাবী করা হয়েছে যে ডায়াবেটিস ও ডায়েট সোডার মাঝের যেকোনো লিঙ্ককে অংশগ্রহণকারীদের বিদ্যমান শারিরীক অবস্থা, ওজনের পরিবর্তন ও বিএমআই দ্বারা ব্যখ্যা করা সম্ভব।
২২৭,২৫৪ জন ব্যক্তির উপর করা ৪ ভিন্ন রিসার্চে দেখা গেছে যে রোজ ১ টা করে আর্টিফিশিয়ালি সুইটেনড বেভারেজ পান করলে, উচ্চরক্তচাপের ঝুঁকি ৯% বৃদ্ধি পেতে পারে। অন্যান্য রিসার্চেও একই ফলাফল পাওয়া গেছে।
ডায়েট সোডা উচ্চরক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে বলে দাবী করা হয়েছে।
উপরন্তু, অন্য এক গবেষণায় দাবী করা হয়েছে যে ডায়েট সোডা স্ট্রোকের ঝুঁকি কিছুটা বাড়াতে পারে, কিন্তু শুধুমাত্র অবজারভেশনাল ডাটার উপর ভিত্তি করে এই দাবী করা হয়েছে। যেহেতু বেশিরভাগ গবেষণায় ছিল অবজারভেশনাল, তাই এই প্রভাবের পিছে অন্য কোনো কারণ দায়ী হতে পারে।
এটা হতে পারে যে যারা আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ ডেভলপ করার ঝুঁকিতে ছিল তারা বেশি করে ডায়েট সোডা পানের সিদ্ধান্ত নিয়েছিল।
ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের ঝুঁকি বৃদ্ধির সাথে আসলেই ডায়েট সোডার কোনো সম্পর্ক আছে কিনা তা নির্ধারণের জন্য আরো গবেষণামূলক রিসার্চ প্রয়োজন।
সামারি
কিছু অবজারভেশনাল গবেষণায় দাবী করা হয়েছে যে ডায়েট সোডা টাইপ-২ ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। কিন্তু, এই ফলাফলের সম্ভাব্য কারণগুলো নিয়ে যথেষ্ট রিসার্চ করা হয়নি। স্থুলতার মতো কোনো বিদ্যমান ফ্যাক্টরের কারণে এটা ঘটে থাকতে পারে।
ডায়েট সোডা ও কিনডির রোগ
ডায়েট সোডা দীর্ঘস্থায়ী কিডনি রোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। এক সাম্প্রতিক গবেষণায় ১৫,৩৬৫ জন ব্যক্তির ডায়েট বিশ্লেষণ করে দেখা গেছে যে, একজন ব্যক্তি প্রতি সপ্তাহে যত গ্লাস ডায়েট সোডা পান করে, তার এন্ড-স্টেজ কিডনির রোগে আক্রান্ত হবার সম্ভাবনাও ততই বাড়তে থাকে। যারা সপ্তাহে এক গ্লাসেরও কম ডায়েট সোডা পান করে তাদের তুলনায় যারা সপ্তাহে ৭ গ্লাসের বেশি পান করে তাদের কিনডির রোগে আক্রান্ত হবার সম্ভাবনা প্রায় দ্বিগুণ। সোডাতে উচ্চ পরিমাণে থাকা ফসফরাস কিডনি ড্যামেজের একটা কারণ হতে পারে। সেটা কিডনির উপর অ্যাসিডের লোড বৃদ্ধি করে থাকতে পারে। তবে, অনেক গবেষক এটাও দাবী করেছে যে যারা উচ্চমাত্রায় ডায়েট সোডা পান করে তারা নিজেদের বাজে খাদ্যাভ্যাস এ লাইফস্টাইলের খেসারত হিসেবে সেটা করে থাকে এবং কিডনির রোগে আক্রান্ত হবার পেছনে এই বাজে খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল দায়ী হতে পারে। মজার ব্যাপার হচ্ছে, কিডনিতে পাথর হবার পেছনে ডায়েট কোকের প্রভাব নিয়ে করা গবেষণাগুলোতে মিশ্র ফলাফল পাওয়া গেছে। একদল গবেষক দাবী করেছে যে ডায়েট সোডা পানকারীদের কিডনিতে পাথর হবার সম্ভাবনা সামান্য বেশি হয়ে থাকে। তবে রেগুলার সোডা পানের ফলে কিনডিতে পাথর হবার সম্ভাবনার তুলনায় এই সম্ভাবনা অনেক কম। অন্যদিকে, এই দাবীকে অন্যান্য গবেষকেরা সমর্থন করেনি। অন্য এক গবেষণায় দাবী করা হয়েছে যে কিছু ডায়েট সোডায় থাকা সাইট্রেট ও ম্যালেট (malate) কিডনির পাথরের চিকিৎসাতে সাহায্য করতে পারে, বিশেষত নিম্ন ইউরিন pH ও ইউরিক অ্যাসিড স্টোন যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে। তবে এ নিয়ে আরো রিসার্চ প্রয়োজন।
সামারি
কিছু গবেষণায় দেখা গেছে যে বেশি পরিমাণে ডায়েট সোডা পানের ফলে কিডনিতে স্টোন ও কিনডির রোগ হতে পারে। যদি ডায়েট সোডা আসলেই এর জন্য দায়ী হয়ে থাকে, তাহলে এর একটা সম্ভাব্য কারণ হতে পারে ডায়েট সোডায় উচ্চ পরিমাণে থাকা ফসফরাস। সেটা কিডনিতে অ্যাসিডের লোড বৃদ্ধি করার মাধ্যমে এটা করতে পারে।
প্রিটার্ম ডেলিভারি ও চাইল্ডহুড ওবেসিটির উপর প্রভাব
গর্ভাবস্থায় ডায়েট কোক পান করার ফলে প্রিটার্ম ডেলিভারি বা চাইল্ডহুড ওবেসিটি ঘটতে পারে। ৬০,৭৬১ জন অন্তঃসত্ত্বা নারীর উপর করা এক নরওয়েজিয়ান স্ট্যাডিতে দেখা গেছে যে আর্টিফিশিয়াল সুইটেনড বা চিনিযুক্ত ড্রিংকস পান করার ফলে প্রিটার্ম ডেলিভারি হবার সম্ভাবনা ১১% বৃদ্ধি পায়। অন্য এক ড্যানিশ রিপোর্ট এই আবিষ্কারকে সমর্থন করেছে। প্রায় ৬০,০০০ জন নারীকে নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে যে যেসব নারীরা দৈনিক এক সার্ভিং ডায়েট সোডা পান করে তাদের প্রিটার্ম ডেলিভারি হবার সম্ভাবনা যারা ডায়েট সোডা পান করে না তাদের তুলনায় প্রায় ১.৪ গুন বেশি। কিন্তু, ইংল্যান্ডে ৮,৯১৪ জন নারীকে নিয়ে করা এক সাম্প্রতিক গবেষণায়, প্রিটার্ম ডেলিভারি ও ডায়েট কোলার মাঝে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তবে গবেষকেরা এটা স্বীকার করেছে যে গবেষণাতে অংশগ্রহণকারীদের সংখ্যাটা যথেষ্ট বড় ছিল না এবং এটা শুধু ডায়েট কোলাতে সীমাবদ্ধ ছিল।
তবে, এটা মনে রাখা জরুরি যে এইসব রিসার্চ ছিল কেবলই অবজারভেশনাল এবং ডায়েট সোডা কীভাবে প্রিটার্ম ডেলিভারি ঘটায় তার কোনো ব্যখ্যা এসব রিসার্চ দিতে পারে না।
এছাড়াও, দাবী করা হয় যে গর্ভাবস্থায় আর্টিফিশিয়াল সুইটেনড ড্রিংকস পান করার ফলে চাইল্ডহুড ওবেসিটির ঝুঁকি বৃদ্ধি পেতে পারে। এক গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় রোজ ডায়েট ড্রিংকস পান করলে ১ বছর বয়সে বাচ্চার ওভারওয়েট হবার সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পায়।
গর্ভে আর্টিফিশিয়াল সুইটেনড সোডার প্রতি এক্সপোজ হওয়া বাচ্চাদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত ঝুঁকি ও সম্ভাব্য বায়োলজিক্যাল ঝুঁকি বিশ্লেষণ করার জন্য আরো রিসার্চ প্রয়োজন।
সামারি
অনেক গবেষণায় প্রিটার্ম ডেলিভারির সাথে ডায়েট সোডার সম্পর্ক খুঁজে পাওয়া গিয়েছে। তবে, কী কারণে সেটা ঘটে তা উল্লেখ করতে এসব গবেষণা ব্যর্থ হয়েছে। অন্যদিকে, গর্ভাবস্থায় ডায়েট সোডা পান করলে নবজাতকের ওভারওয়েট হবার সম্ভাবনা বেড়ে যায়।
অন্যান্য প্রভাব
ডায়েট সোডার আরো অনেক নথিভুক্ত হেলথ ইফেক্ট আছে, যেমন:
• লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে: কিছু গবেষণায় দেখা গেছে যে রেগুলার সোডার বদলে ডায়েট সোডা পান করলে সেটা লিভারের আশেপাশের অংশের ফ্যাট কমাতে সাহায্য করে। তবে অন্যান্য গবেষণা এই দাবীকে সমর্থন করে না।
• রিফ্ল্যাক্স বাড়ায় না: অনেক অকল্পনীয় রিপোর্ট থাকা সত্ত্বেও, কার্বনেটেড ড্রিংক যে রিফ্ল্যাক্স বা হার্টবার্নকে আরো বাড়িয়ে তুলে তার সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই রিসার্চ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং আরো গবেষণামূলক রিসার্চ প্রয়োজন।
• ক্যান্সার: আর্টিফিশিয়াল সুইটনার ও ডায়েট সোডা নিয়ে করা বেশিরভাগ রিসার্চে এটার সাথে ক্যান্সারের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। পুরুষদের মাঝে লিম্ফোমা ও কিছু মেলোমার সামান্য বৃদ্ধি রিপোর্ট করা হয়েছিল কিন্তু ফলাফল গুলো যথেষ্ট শক্তিশালী ছিল না।
• অন্ত্রের মাইক্রোবায়োমে পরিবর্তন:
আর্টিফিশিয়াল সুইটনার গাট (অন্ত্রের) ফ্লোরাকে পাল্টে দিতে পারে যার ফলে ব্লাড সুগার কন্ট্রোল কমে গিয়ে টাইপ-২ ডায়াবেটিস হবার সম্ভাবনা বেড়ে যায়। এক গবেষণায় দেখা গেছে যে, পরীক্ষা করা ৬ আর্টিফিশিয়াল সুইটনারের প্রত্যেকটাই বিভিন্নভাবে অন্ত্রের মাইক্রোবায়োমকে ক্ষতিগ্রস্ত করেছে। অন্য আরেক গবেষণায় দেখা গেছে যে ভিন্নভিন্ন ব্যক্তির গাট ফ্লোরা ভিন্নভিন্নভাবে আর্টিফিশিয়াল সুইটনারের প্রতি রিয়াক্ট করে।
• অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ায়: ডায়েট ও রেগুলার সোডা নারীদেহে হাড়ের ক্ষয়ের জন্য দায়ী হতে পারে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই প্রভাবটা দেখা যায় না। কোলাতে থাকা ক্যাফেইন ও ফসফরাস হয়তো নরমাল ক্যালসিয়াম শোষণে (absorption) বাধাঁর সৃষ্টি করতে পারে।
• দাঁতের ক্ষয়: রেগুলার সোডার মতো, ডায়েট সোডাও তার অ্যাসিডিক পিএইচ (pH) লেভেলের জন্য দাঁতের ক্ষয় ঘটাতে পারে। ফ্লেভারের জন্য যেসকল অ্যাসিড যোগ করা হয় (যেমন, ম্যালিক, সাইট্রিক ও ফসফরাস অ্যাসিড) সেগুলোই দাঁতের ক্ষয়ের জন্য দায়ী।
• ডিপ্রেশনের সাথে সম্পর্ক: অবজারভেশনাল রিসার্চে দেখা গেছে যে যারা রোজ চার ক্যান বা তার বেশি ডায়েট বা রেগুলার সোডা পান করে তারা ডিপ্রেশনে বেশি ভুগে। তবে, ডায়েট সোডাই এর জন্য দায়ী কিনা তা নির্ধারণের জন্য আরো পরীক্ষামূলক গবেষণা প্রয়োজন।
যদিও এগুলোর মধ্যে অনেক রেজাল্টই বেশ ইন্টারেস্টিং, কিন্তু এই ইস্যুগুলোর জন্য ডায়েট সোডা দায়ী নাকি অন্য কোনো ফ্যাক্টর দায়ী তা নির্ধারণের জন্য আরো পরীক্ষামূলক রিসার্চ প্রয়োজন।
সামারি
ডায়েট সোডা লিভার থেকে ফ্যাট সরাতে সাহায্য করতে পারে এবং হার্টবার্ন বা ক্যান্সারের ঝুঁকি বাড়ায় না। তবে, এটা ব্লাড সুগার কন্ট্রোলকে কমাতে পারে এবং ডিপ্রেশন, অস্টিওপরোসিস ও দাঁত ক্ষয় হবার ঝুঁকি বাড়াতে পারে।
শেষ কথা
ডায়েট সোডার উপর করা রিসার্চে অনেক পরস্পরবিরোধী ফলাফল পাওয়া গেছে। এই পরস্পরবিরোধী তথ্যের একটা কারণ এটা হতে পারে যে, বেশিরভাগ রিসার্চই ছিল অবজারভেশনাল। অর্থাৎ কেবলই ট্রেন্ড অবজারভ করা হয়েছে, কিন্তু এসবের জন্য ডায়েট সোডাই দায়ী নাকি অন্য কোনো ফ্যাক্টর দায়ী তা প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য ছিল না। তাই, যদিও কিছু রিসার্চে পাওয়া ফলাফলকে ভীতিকর মনে হতে পারে, কিন্তু ডায়েট সোডার হেলথ ইফেক্ট নিয়ে কোনো পাকাপোক্ত সিদ্ধান্তে উপনীত হতে পারার আগে আরো মানসম্মত গবেষণামূলক রিসার্চ প্রয়োজন। তবে একটা বিষয় পরিষ্কার: ডায়েট সোডার কোনো পুষ্টিগুণ নেই। এটা আপনার ডায়েটে কিছুই অ্যাড করবে না।
তাই, ডায়েট থেকে রেগুলার সোডাকে সরাতে চাইলে, ডায়েট সোডার থেকে ভালো কোনো অপশন খোঁজা উচিত। আপনি অল্টারনেটিভ হিসেবে দুধ, কফি, ব্ল্যাক বা হার্বার্ট চা, বা fruit-infused পানিকে বেছে নিতে পারেন।

Comments
Post a Comment